আগৈলঝাড়ার সেই খাল খনন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বরিয়ালী ওয়াপদা থেকে মোলাপাড়া খালের খননকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। খননকাজে দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘হাত দিয়ে খাল খনন, ব্যয় ২৩ লাখ টাকা’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর খালের খননকাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।বরিশাল কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উচ্চতর উপসহকারী প্রকৌশলী মতিলাল রায় জানান, অনিয়ম-দুর্নীতির কারণে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারকে আগেও একাধিকবার সতর্ক করে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, প্রকল্পের জন্য বরাদ্দ ২৩ লাখ টাকা নয়, নয় লাখ ৬২ হাজার ১২৫ টাকা।