আগৈলঝাড়ায় গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গতকাল শুক্রবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নূরজাহান বেগম (৫৫) নামের একজন গৃহবধূ খুন হয়েছেন। এ ছাড়া নূরজাহানের স্বামী তোতা মিয়া (৬২) গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নূরজাহান বেগমের নাতি মশিউর রহমান জানান, উপজেলার রতনাপুর ইউনিয়নের ছয়গ্রামে গতকাল বেলা ১১টার দিকে প্রতিবেশী আক্কাস আলী হাওলাদার এবং তাঁর দুই ছেলে জাকির হাওলাদার ও হাফিজুল হাওলাদার বিরোধপূর্ণ জমিতে গাবগাছ কাটতে আসেন। তোতা মিয়া গাছ কাটতে বাধা দিলে জাকির ধারালো দা দিয়ে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় স্বামীকে রক্ষা করতে নূরজাহান এগিয়ে আসেন। জাকির দা দিয়ে নূরজাহানকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন।