আগৈলঝাড়ায় পুলিশের লাঠিপেটায় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে স্থানীয়ভাবে নাম চূড়ান্ত করার দিনে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হন। গত রোববার আগৈলঝাড়ায় স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলোর সামনে ওই ঘটনা ঘটে। পরে মনোনয়ন বোর্ডের সভা সেখান থেকে স্থানান্তর করা হয়।
বোর্ডের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আগৈলঝাড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলোয় প্রার্থী নির্বাচনের সাত সদস্যের বোর্ড বৈঠক করার সিদ্ধান্ত নেয়। রাত আটটায় গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া পাঁচ শতাধিক সমর্থক নিয়ে ডাক বাংলোর সামনে উপস্থিত হন। রাত নয়টায় আরেকজন মনোনয়নপ্রত্যাশী ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হাজার খানেক সমর্থক নিয়ে সেখানে উপস্থিত হন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ বারবার অনুরোধ করার পরও নেতা-কর্মীরা স্থান ত্যাগ না করায় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।