আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের পয়সারহাট বড়মাগড়া এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে।আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে পয়সারহাটগামী যাত্রীবাহী আজমিরী পরিবহন মঙ্গলবার সকাল সাতটায় বড়মাগড়া এলাকা অতিক্রম করার সময় ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নগরবাড়ি গ্রামের রেজাউল শাহ্ (২৫) নিহত ও যাত্রী সেকান্দার চৌকিদার (৪০) গুরুতর আহত হন। আহত সেকান্দার চৌকিদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।