আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার দুপুরে ১৭টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিল্লার কমান্ডার শাহেদ হাসানের নেতৃত্বে একটি দল ওই অভিযান চালায়। অভিযানে এলাকার জাকির হোসেনের বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।