আগ্নেয়াস্ত্র ও চেতনানাশক ওষুধসহ ১১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার আগ্নেয়াস্ত্র ও চেতনানাশক ওষুধসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফরিদ হোসেন, আবদুল হামিদ, মো. রাব্বি, আবদুল হক, আনিস খান, সায়েদুল মোল্লা, বাবু কাজী, খলিলুর রহমান, আরিফ হোসেন, নাসির উদ্দিন ও মিজানুর রহমান। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র, ২৪টি গুলি, সাতটি মুঠোফোন, চেতনানাশক ওষুধ, মলম, নেশাজাতীয় ওষুধমিশ্রিত কবিরাজি ওষুধ, খেজুর, হালুয়া, বিস্কুট ও করিরাজি বই উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমানের নেতৃত্বে একটি দল বংশাল, পল্টন ও দোলাইরপাড় এলাকায় ওই সব অভিযান চালান।