প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর সীমান্ত থেকে সোমবার গভীর রাতে দুটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল সীমান্ত পিলার ৪/৫-১এস সংলগ্ন তারাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। পরে সেই ব্যাগ থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া যায়৷ এগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ