প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার সাতবাড়িয়া শিমলা গ্রামের নিজাম উদ্দিনের বাড়ি থেকে গত মঙ্গলবার আগ্নেয়াস্ত্র ও ছোরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দেশি একটি শাটারগান, দোনলা বন্দুকের দুটি গুলি (কার্তুজ) ও একটি ছোরা উদ্ধার করা হয়। এসব নিজাম উদ্দিনের শোবার ঘরে ধান সংরক্ষণের বড় মাটির পাত্রে রাখা ছিল। থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজাম বাড়ি থেকে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।