আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার নতুন বস্তি থেকে একটি অকেজো রিভলবার ও একটি সচল একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নতুন বস্তির বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের বাথরুমের ছাদের ওপর থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। শেরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, অস্ত্র দুটি জাহাঙ্গীরের নাকি অন্য কেউ তাকে ফাঁসানোর জন্য রেখে গেছে, তা তাঁরা খতিয়ে দেখছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।