আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজিপাড়ার একটি গাড়ির গ্যারেজ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, একটি কাটারাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) একটি দল ওই গ্যারেজে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে।