আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় গতকাল শুক্রবার দুপুরে একটি চিংড়িঘেরের পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, জলদস্যুদের গ্রেপ্তারে গতকাল দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়া এলাকায় পুলিশ অভিযান চালায়।