আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জের নারকেলবাড়ি এলাকার বন থেকে গতকাল শুক্রবার বিকেলে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৫১টি গুলি উদ্ধার করেছেন র‌্যাব-৮ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে একটি দশমিক ২২ বোর রাইফেল, দুটি দোনলা ও তিনটি একনলা বন্দুক এবং বন্দুকের ৪৬টি ও রাইফেলের পাঁচটি গুলি। অস্ত্রগুলো বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর সদস্যদের।