আগ্নেয়াস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় গতকাল সোমবার সকালে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে একটি শাটারগান, ১০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার শামিম হোসেন (৩০) ও ভৈরবপাড়া মহল্লার সেলিম হোসেন (২৮)। পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।