আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার লটাখোলা নতুন বাজারের কাছে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি পিস্তল, চারটি গুলি ও দুটি চাপাতিসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১-এর সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তিরা হলো দোহারের মো. মোস্তফা, সিরাজগঞ্জের মো. রাসেল, ফরিদপুরের মো. আলমাছ ও আবদুল মণ্ডল। র‌্যাব মুন্সিগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি মো. মিলন মাহমুদ ও সহকারী পরিচালক লুৎফর রহমান অভিযানে নেতৃত্ব দেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, অভিযানের সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গতকাল বুধবার তাদের দোহার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মিলন মাহমুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাতদলের সদস্য।