আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি আগ্নেয়াস্ত্র, ১৫৭টি গুলি, বন্দুকের ছয়টি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কদমতলী থানা পুলিশ। গতকাল রোববার সকালে দক্ষিণ দনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আনসার আলী (২৬) খুন, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও বারুদের মধ্যে পাকিস্তানে তৈরি আট চেম্বারের রিভলবার, ভারতে তৈরি ওয়ান শ্যুটারগান, পয়েন্ট টুটু বোরের গুলি ১৪৫টি, পয়েন্ট থ্রিটু বোরের গুলি ১০টি, নাইন এমএম পিস্তলের গুলি দুটি ও বন্দুকের ছয়টি কার্তুজ রয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দনিয়া, রহমতবাগের (তিতাস গ্যাস রোড) একটি বাসার দোতলা থেকে পুলিশ আনসারকে গ্রেপ্তার করে।