আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশারিয়ার চর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শ্যুটারগানসহ জোবায়ের ওরফে জহির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কক্সবাজারের মিরাজখালী ভাগুলা এলাকায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, এই ঘটনায় মামলা হয়েছে।