আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী থানার তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলাম ওরফে বোমা তৌহিদ (২৮) ও রাশেদ (২৬)। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের একটি দল আবিরপাড়া বাজারে ঝটিকা অভিযান চালিয়ে তৌহিদুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, দুটি গুলি ও ১২টি ককটেল উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় হাটপুকুরিয়া এলাকা থেকে রাশেদকে একটি পাইপগান, দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা লক্ষ্মীপুরের জিসান বাহিনীর সহযোগী।