আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাদের আগ্নেয়াস্ত্র আছে তাদের আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে ২০১৬ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে হবে। গুলি ছাড়াই আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। গতকাল রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, পিস্তল ও রিভলবারের জন্য তিন হাজার টাকা করে, একনলা/দোনলা/ শটগান/ রাইফেল এক হাজার এবং অন্য অস্ত্রের ৪০০ টাকা করে লাইসেন্সের নবায়ন ফি দিতে হবে। এ ছাড়া পিস্তল/রিভলবার/বন্দুকের ডিলিং লাইসেন্স ও মেরামতি লাইসেন্স ফি দেড় হাজার টাকা করে দিতে হবে। একই সঙ্গে রাইফেল ডিলিং লাইসেন্স ও রাইফেল মেরামতি লাইসেন্স ফি দেড় হাজার টাকা করে এবং সেফ কিপিং লাইন্সেন্স ফি এক হাজার টাকা করে দিতে হবে।