আঙুলের ছাপে খুলবে রেকর্ড কক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড কক্ষে যে-কেউ ঢুকতে পারবে না। এমনকি অনুমোদিত ব্যক্তিদেরও আঙুলের ছাপ দিয়ে ঢুকতে হবে। কুষ্টিয়া সদর উপজেলা ভূমি কার্যালয়ে এমন পদ্ধতি চালু করা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত সদর উপজেলা ভূমি কার্যালয়ে গতকাল রোববার বিকেলে এ পদ্ধতির উদ্বোধন করেন। পাশাপাশি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরার জন্যও বায়োমেট্রিক পদ্ধতি (আঙুলের ছাপ) চালু করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রেকর্ড কক্ষে ভূমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল থাকে। এ কক্ষের দরজা খুলতে পারবেন কার্যালয়ের তিনজন মনোনীত ব্যক্তি। তাঁরা আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে এই দরজা খুলতে পারবেন। পাশাপাশি হাজিরার জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা যাবে। এতে কর্মকাণ্ডে আরও গতি পাবে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মো. মুস্তাফা কামাল বলেন, পর্যায়ক্রমে জেলার সব ভূমি কার্যালয়ে এ পদ্ধতি চালু করা হবে।