আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলের মতামত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া সম্পর্কে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল, বেসরকারি সামাজিক সংগঠন বা বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে কোনো সুপারিশ পায়নি। কমিশন এ বিষয়ে ৩১ জনের মন্তব্য পেয়েছে, যাতে বেশির ভাগ লোক কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিশন আচরণবিধি সংশোধন করে তার খসড়া ৩ নভেম্বর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে। বলা হয়েছে, এ বিষয়ে রাজনৈতিক দল সাধারণ মানুষ সাত দিনের মধ্যে মতামত দিতে পারবে। ৯ নভেম্বর সেই সময়সীমা শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল রোববার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘খসড়া আচরণবিধিমালা সম্পর্কে কী ধরনের মতামত এসেছে, তা আমরা এখনো দেখিনি।’
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘ব্যক্তি পর্যায়ে কিছু মতামত এসেছে। এগুলো আমরা দেখব। গুরুত্বপূর্ণ কোনো মতামত না পেলে খসড়াটি কোনো পরিবর্তন ছাড়াই চূড়ান্ত করা হবে।’