আচরণবিধি ভঙ্গ হয়েছে: বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি বলেছে, পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে (গত বৃহস্পতিবার) আচরণবিধি ভঙ্গের মহোৎসব হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। অবিলম্বে এসব কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে যেসব জায়গায় সরকারদলীয় সন্ত্রাসীদের বাধায় সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি, সেসব স্থানে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এসব দাবি জানান। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার জামালপুর জেলায় যৌথ বাহিনী ৮৫ জনকে গ্রেপ্তার করেছে।