প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। জেলা নির্বাচন কার্যালয় এই সভার আয়োজন করে। সিঙ্গাইর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।