প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন নিয়ে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় এই অঙ্গীকার করেন তাঁরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, চেয়ারম্যান প্রার্থী দীপক কান্তি দে, আইয়ুব খান, আঙ্গুর মিয়া প্রমুখ। পরে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন। জগন্নাথপুরের সাত ইউপিতে ২৮ মে ভোট হবে।