আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা বের করার দায়ে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হারুনর রশিদের সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় হারুনর রশিদের সমর্থকেরা উপজেলার দোয়ারিয়া মোড়ে শোভাযাত্রা বের করে। খবর পেয়ে ইউএনও ও নির্বাহী হাকিম আমিরুল ইসলাম পুলিশ নিয়ে সেখানে এসে ১০টি মোটরসাইকেল জব্দ করেন এবং হারুনর রশিদের সমর্থকদের জরিমানা করেন।  লালপুর (নাটোর) প্রতিনিধি