আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া সাত প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাঁদের জরিমানা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী হাকিম তরফদার মো. আক্তার জামীল। দেয়ালে পোস্টার সাঁটানোয় কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া, আবদুল আহাদ খান, আবদুর রাজ্জাক, মো. ইদ্রিছ মিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো. হান্নান মিয়া, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইসলাম উদ্দিন ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. বুলবুল ইসলামকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।