আচরণবিধি লঙ্ঘন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ছয়জন সদস্য পদপ্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী হাকিম তরফদার মো. আক্তার জামীল আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ ২ নম্বর ওয়ার্ডের মো. আবু নাঈম, ৪ নম্বর ওয়ার্ডের মো. মফিজউদ্দিন ও তারেক মিনহাজ, ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সোহাগ, মো. নুরুল ইসলাম ও ওমর ফারুক। দেয়াল, বাড়ি, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পোস্টার লাগানোর দায়ে আদালত তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।