আচরণবিধি লঙ্ঘন আট প্রার্থীকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে আচরণবিধি লঙ্ঘন করে ট্রাক, ট্রলি ও পিকআপ ভ্যান নিয়ে মিছিল করার অপরাধে নির্বাচন কার্যালয় থেকে ছয়জন চেয়ারম্যান ও দুজন সদস্য পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন, বুড়াবুড়ি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আজগার আলী ব্যাপারী ও পান্ডুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুল করিম হারুন। এছাড়া সদস্য পদপ্রার্থীরা হলেন, তবকপুরের মাহমুদার রহমান, দলদলিয়ার হান্নান সরকার, আতিয়ার রহমান মুন্সি, খন্দকার শাহাজাহান আলী এবং হাতিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের আবদুল ওহাব ও মোজাফফর হোসেন।উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মালেক কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।