আচরণবিধি লঙ্ঘন করলেন আ.লীগের মেয়র পদপ্রার্থী!
পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মকলেছুর রহমানের ভাই ও উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য মাহাবুবুর রহমান গত রোববার ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিতভাবে অভিযোগটি দেন।অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের প্রার্থী প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই আবুল কালাম আজাদ গত শনিবার ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক ঈশ্বরদীর কাগজ পত্রিকায় ‘আনারস’ প্রতীক ছেপে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। একইভাবে তাঁর সমর্থনে প্রতিদিন সন্ধ্যায় ১৩-১৪টি মোটরসাইকেলে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া বিএনপির প্রার্থী মকলেছুর রহমানের সমর্থকদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ জানান, তিনি স্থানীয় পত্রিকায় কোনো প্রতীক ছাপানোর অনুমতি দেননি। সংবাদপত্রটি অতি উৎসাহী হয়ে প্রতীক ছেপেছে।