আচরণবিধি লঙ্ঘন করে ডিজিটাল প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ-১ (ধরমপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ কেব্ল নেটওয়ার্কের (ডিশ) মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত পাঁচ বছরে ওই সাংসদের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বাদশাগঞ্জ বাজারে এক সপ্তাহ ধরে এ প্রচারণা চালানো হচ্ছে।
জানা গেছে, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ থেকে বর্তমান সাংসদ মোয়াজ্জেম হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল হক ফুটবল প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধরমপাশার ইউএনও মোহাম্মদ খালেদুর রহমান বলেন, যেকোনো ধরনের ডিজিটাল প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সাংসদ মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।