আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী-১ (সদর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী মো. মোস্তফা জামাল।
মোস্তফা জামাল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটিয়েছেন, যা আচরণবিধির ৭ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি সিটি করপোরেশন ও পৌর এলাকার দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা যানবাহনে পোস্টার বা প্রচারপত্র সাঁটাতে পারবেন না। জানতে চাইলে মোস্তফা জামাল বলেন, ‘হয়তো আমার সমর্থকেরা পোস্টার সাঁটিয়েছেন। বিষয়টি আমার জানা নেই।’
সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ভেনিসা রডিক্স বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।