আচরণবিধি লঙ্ঘন করে সম্ভাব্য প্রার্থীর মেজবানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের ২১ দিন আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা, সভা, সমাবেশ ও সমেঞ্চলন করা নিষিদ্ধ থাকলেও অনেকেই তা মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের এক সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে নিজ বাড়িতে মেজবানির আয়োজন করেন। এ ছাড়া সংবাদ সমেঞ্চলন করেন সম্ভাব্য এক মেয়র পদপ্রার্থী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার মেঘডুবি এলাকার নিজ বাড়িতে মেজবানির আয়োজন করেন সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ আল-মামুন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। জাহিদ ওই ওয়ার্ডের নয়টি গ্রামের মুরব্বিদের নিয়ে গতকাল সন্ধ্যায় পরামর্শ সভা আহ্বান করেন। তিনটি গরু ও শতাধিক মুরগি জবাই করে কয়েক শ মানুষের খাওয়ার আয়োজন করেন। সন্ধ্যা সাতটার দিকে শুরু হয় পরামর্শ সভা। এতে স্থানীয় লোকজন ও নেতা-কর্মীরা বক্তব্য দেন। জাহিদ প্রথম আলোকে মেজবানি আয়োজনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন সভা চলছে, পরে কথা বলব।’ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, নির্বাচন শুরুর ২১ দিন আগে এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রচার-প্রচারণা নিষিদ্ধ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা বিএনপির সহসভাপতি আফজাল হোসেন কায়সার গতকাল দুপুরে জেলা শহরের নিজ বাসায় সংবাদ সমেঞ্চলন করেন। এ সময় তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন পেলে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আমিও মেয়র প্রার্থী হতে চাই।’ এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর দুই দিন আগে বিএনপির জেলা কার্যালয়ে সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানও মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ১৩১ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে সচেতন নাগরিক পরিষদের ব্যানারে নাজিম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। তফসিল অনুযায়ী ভোট হবে ৬ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ জুন। বাছাই হবে ৯ ও ১০ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন।