আচরণবিধি লঙ্ঘন তিন সমর্থকের জেল জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর দায়ে তিন ব্যক্তির সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নগরকান্দা থানায় এ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোছাইন আকন্দ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরদারের সমর্থক বিলগোবিন্দপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে সুমন শেখ, ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিচুর রহমানের সমর্থক বেতাল গ্রামের ছহিদ মাতুব্বরের ছেলে বরকত মাতুব্বর ও চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামানের সমর্থক আটাইল গ্রামের তোফাজ্জেল শিকদারের ছেলে ওয়াজেদ শিকদার।
আদালত সুমন ও বরকতকে পাঁচ হাজার টাকা এবং ওয়াজেদ সিকদারকে চার হাজার টাকা জরিমানা করেন।