আচরণবিধি লঙ্ঘন তিনজনকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই মেয়র প্রার্থীসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বুধবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুর রহিম এসব নোটিশ দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ-মনোনীত মেয়রপ্রার্থী হালিমুল হকের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল ও চার-পাঁচটি জিপ নিয়ে উপজেলার পৌর সদরে মহড়া হয়। একই দিন বিএনপির মেয়র প্রার্থী বর্তমান মেয়র উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলামের সমর্থনে ধানের শীষ প্রতীকের স্লোগান দিয়ে মিছিল হয়। সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া মেয়র প্রার্থী শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম পৌর শহরে মোটরসাইকেলবহরসহ মহড়া দেন।