আচরণবিধি লঙ্ঘন বিএনপির প্রার্থীর কর্মীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর এক কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার রূপসী থেকে বিএনপির মেয়র প্রার্থী মো. নাসির উদ্দিনের পক্ষে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে মিছিল করা হয়। সেখান থেকে মোকসেদুর রহমান নামের এক কর্মীকে আটক করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান মোকসেদুরকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।