প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম (২৫) ও আমিনুল ইসলাম (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এনামুল কবির ইমনের এই দুই সমর্থক গতকাল রোববার সকালে সদর মডেল থানার দেয়ালে পোস্টার সাঁটাচ্ছিলেন। জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তাঁর কার্যালয়ে যাওয়ার সময় বিষয়টি দেখে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। সুনামগঞ্জ অফিস।