আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থীকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার খাগড়াছড়ি পৌরসভায় দুই মেয়র প্রার্থী ও তিনজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মাটিরাঙ্গাতেও দুই কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাগড়াছড়ি পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউছার হোসেন জানান, খাগড়াছড়ি পৌরসভায় স্বতন্ত্র দুই মেয়রপ্রার্থী ও তিনজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু হওয়ার আগে আগে শো-ডাউন করায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী রফিকুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মাটিরাঙ্গা পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তৌহিদুল ইসলাম ও মো. আলী আহসান মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
মাটিরাঙ্গা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. নূরুল আলম জানান, ৮ নম্বর ওয়ার্ডের দুজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করার আবেদন করেছেন।