আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী সেলিম জাহাঙ্গীর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং তাঁর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি স্থগিত ভোটকেন্দ্র এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে সেলিম জাহাঙ্গীর সদরে নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আফসার আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর বলেন, ‘বর্তমানে স্থগিত কেন্দ্রের ভোটের প্রচারণায় যেতে আমার কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আবদুল হকের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।