আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র মো. শাহজাহানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী শাহাদাৎ হোসেন শনিবার দুপুরে লিখিত অভিযোগে উল্লেখ করেন, বর্তমান মেয়রের স্ত্রী লুৎফুন্নাহার বরগুনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক। সরকারি চাকরিজীবী হয়ে তিনি তাঁর স্বামীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী। একই দিন মেয়রপত্নীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী গোলাম মোস্তফার ছোট ভাই গোলাম ফোজায়েল জাফর।