আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার পঙ্কজ দেবনাথের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ পঙ্কজ দেবনাথ গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। বিএনপির প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন।

বরিশাল প্রেসক্লাবে এ আয়োজন করা হয়। গত ২৭ নভেম্বর বিএনপির প্রার্থী ও সাবেক সাংসদ মেজবাউদ্দীন ফরহাদ আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ দেবনাথকে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার জন্য দায়ী করেন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ করেন।

গতকালের সংবাদ সম্মেলনে পঙ্কজ দেবনাথ বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অবস্থায় বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার অপপ্রয়াস চালাচ্ছে। মিথ্যা অভিযোগ করছে।