আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাংসদকে কারণ দর্শাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ শাহানুর আলম এ নোটিশ পাঠান।
নোটিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাংসদ আনোয়ারুল আবেদিন খান নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া মহল্লার বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়ার পক্ষে ভোট প্রার্থনা করেন। এই দৃশ্য যাঁরা দেখেছেন, তাঁরা ফোনে ও বিএনপি-সমর্থিত প্রার্থী এ এফ এম আজিজুল ইসলাম লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন। গত শুক্রবার সাংসদ নোটিশের উত্তর লিখিতভাবে পাঠান।