প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনের এক কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক এই জরিমানা করেন।
চকরিয়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হেলাল উদ্দিনের এক কর্মী নিজপানখালী এলাকায় দেয়ালে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হকের কাছে হাতেনাতে ধরা পড়েন। পরে কাউন্সিলর পদপ্রার্থী হেলাল উদ্দিনকে ডেকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মেছবাহউদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।