আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে গতকাল রোববার ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপজেলার সখীপুর বাজারে গতকাল বেলা আড়াইটার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন ও ‘বিদ্রোহী’ প্রার্থী রেজাউল করিমের প্রচারকাজে ব্যবহূত দুটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে প্রচারণার কাজে একাধিক মাইক ব্যবহার করায় এবং মাইক ব্যবহারের অনুমতিপত্র না থাকায় ওই দুই প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন শরিফুল ইসলাম।