আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. কফিল উদ্দিনকে ৫০ হাজার টাকা এবং মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তারকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় লোকজন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে কফিল উদ্দিনের সমর্থকেরা পোস্টার ও স্টিকার লাগানো অর্ধশত মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেন। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলী তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।