আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার দুপুরে পৃথক দুটি ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মোগলহাট ইউনিয়নের ব্যাপারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম অভিযুক্ত আতিকুল ইসলামকে (৩৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া একই ইউনিয়নের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইউনিয়নের কাকেয়াটেপা গ্রামের উজ্জ্বল রহমানকে (৩৮) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।