আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইকিং ও পোস্টার সাঁটানোর দায়ে মৌলভীবাজারের বড়লেখা ও কিশোরগঞ্জের ভৈরবে কয়েকজন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: মৌলভীবাজার: বড়লেখা পৌরসভায় শুক্রবার এক মেয়র ও দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন আদালত। একই সময় প্রচারে দুটি মাইক ব্যবহার ও যানবাহনে পোস্টার সাঁটানোর অভিযোগে মেয়র প্রার্থী মো. ফখরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলী আহমদ চৌধুরী ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলামকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।ভৈরব (কিশোরগঞ্জ): শুক্রবার রাতে ভৈরব পৌরসভার দুই কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত প্রার্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসউল্লাহ ও ৫ নম্বর ওয়ার্ডের মতি মিয়া। ভৈরবের রিটার্নিং কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, ওই প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে সড়কে মিছিল বের করেছিলেন। বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে। এ কারণে আনিসউল্লাহকে পাঁচ হাজার ও মতি মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।