আচরণবিধি সংক্রান্ত সভা প্রশাসনের উদ্যোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার নির্বাচনী আচরণবিধি-সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই মিলটন।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মালেক, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন, মেয়রপ্রার্থী মশিয়ার রহমান (জাতীয় পার্টি-এ), মাসুদউল ইসলাম (স্বতন্ত্র), আজাদুল করিম (বিএনপি), দেবাশীষ কুমার সাহা (স্বতন্ত্র), সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী মাজেদা বেগম প্রমুখ। সভায় সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে নয়জন মেয়র প্রার্থী, ৩০ জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীসহ রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারে কোনো প্রতিশ্রুতি ও আর্থিক লেনদেন করা যাবে না। কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা তিনটি ওয়ার্ডে তিনটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন। এ ছাড়া বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।