আচার্য দীনেশ চন্দ্র সেনের ৭৩তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন পুঁথি সংগ্রাহক, অবিভক্ত বাংলার প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক আচার্য দীনেশ চন্দ্র সেনের ৭৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৮৮৬ সালের ৪ নভেম্বর মানিকগঞ্জের বকজুড়ি গ্রামে তাঁর জন্ম। তিনি বাংলা ভাষায় ৪০টি এবং ইংরেজি ভাষায় ১০টি মৌলিক গ্রন্থ রচনা করেছেন। চার খণ্ডে প্রকাশিত ময়মনসিংহ গীতিকা তাঁর অবিস্মরণীয় সৃষ্টি। ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নামে নতুন একটি বিভাগ খোলা হলে দীনেশ চন্দ্র ওই বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হন। দীনেশ চন্দ্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ৪ নম্বর সড়কের ১৪২ নম্বর বাড়িতে আজ বিকেল চারটায় এক স্মরণসভা আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।