আছপিয়া সভাপতি, সম্পাদক মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা বিএনপির ‘দুই পদ’ ঘোষণার প্রায় দেড় বছর পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেলে এই কমিটিতে স্বাক্ষর করেছেন। জানা গেছে, জেলার বিবদমান দুই পক্ষের নেতাদের মধ্যে সমঝোতা করেই কেন্দ্র থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে আছেন সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।দলীয় সূত্রে জানা গেছে, কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, সহসভাপতি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ডা. রফিক চৌধুরী, ওয়াকিফুর রহমান গিলমান, ফারুক আহমদ, মোক্তার হোসেন, হুমায়ুন কবীর জাহানুর, মাসুক আলম, মল্লিক মইন উদ্দিন, মালেক খান, নাদের আহমদ, আবদুল মোতালেব খান, আ স ম খালিদ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক, মোস্তাক আহমদ, শামসুল হক, মুজিবুর রহমান, আশিকুর রহমান, আতাউর রহমান ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেনকে রাখার হয়েছে।কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে আছেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রেজাউল হক, এ টি এম হেলাল, সেলিম উদ্দিন আহমেদ, আ ত ম মিছবাহ্, ওয়াহিদ আহমদ, কয়ছর আহমদ, কামরুজ্জামান, আবদুস সোবহান ও গোলাম মাসকুর পাবেল।সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমদ ও হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ শামসুল হক, সহ-কোষাধ্যক্ষ সাইফুল হাসান জুনেদ ও মজিদ আহমেদ, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহ-প্রচার সম্পাদক রওশন খান সাগর ও আলী রব, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কাজী নাসিম উদ্দিন ও জামাল উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ওমর ফারুক আল হাদী, সহ-তথ্য ও গবেষণ সম্পাদক আফজাল চৌধুরী মুরাদ, আইনবিষয়ক সম্পাদক আবদুল হক, সহ-আইনবিষয়ক সম্পাদক শামসুর রহমান, যুববিষয়ক সম্পাদক আবুল মুনসুর শওকত, সহ-যুববিষয়ক সম্পাদক ছায়েক আলম, স্থানীয় সরকার সম্পাদক সবুজ মিয়া, সহ-স্থানীয় সরকার সম্পাদক আবদুর রহমান ও গুলজার হোসেন চৌধুরী, মানবাধিকার সম্পাদক শেরেনুর আলী, ছাত্রবিষয়ক সম্পাদক আমিনুর রশিদ, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক শামসুর রহমান, সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রহিম, সহ-সমবায়বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, নিরক্ষরতা দূরীকরণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জিএম তাশহিজ, সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক লুৎফা আনোয়ার, পল্লি উন্নয়ন সম্পাদক ছায়াদুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক ওয়ালি উল্লাহ্, সহ-ধর্মবিষয়ক সম্পাদক শিশির দিও, গণশিক্ষাবিষয়ক সম্পাদক নুরুল হক আফিন্দি, সহ-গণশিক্ষা সম্পাদক শামসুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফখরউদ্দিনসহ আরও ১৬ জনকে সম্পাদকীয় পদে এবং বাকিদের সদস্য রাখা হয়েছে।উল্লেখ্য, ২০০৯ সালে নভেম্বর মাসে সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষ একই দিনে পৃথকভাবে সম্মেলন করে দুই কমিটি ঘোষণা দেয়। এরপর কেন্দ্র থেকে ফজলুল হক আছপিয়াকে সভাপতি ও ডা. রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হলে অপর পক্ষ সেটি মেনে নেয়নি। এরপর কয়েকবার কেন্দ্র থেকে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।