প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আছমার বয়স মাত্র সাত বছর। রাজধানীর মাতুয়া-ইল মৃধাবাড়ী এলাকায় মা-বাবার সঙ্গে থাকে সে। প্রায় নয় মাস আগে আগুনে তার পেট, বুকের কিছু অংশ ও ডান হাতের কিছু অংশ পুড়ে যায়। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে সে প্রাণে বাঁচে। কিন্তু তার ডান হাত বুকের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, হাতটি মুক্ত করতে অস্ত্রোপচার দরকার। এতে অন্তত তিন লাখ টাকা লাগবে। আছমার বাবা মো. দুলাল হোসেন পেশায় একজন ফেরিওয়ালা। এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. দুলাল হোসেন, সঞ্চয়ী হিসাব নং-৩২৯০৩, ইসলামী ব্যাংক, যাত্রাবাড়ী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।