ইডেন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আছমা আক্তার জটিল রোগে আক্রান্ত। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষায় তাঁর গুলেন বারি সিনড্রোম শনাক্ত হয়েছে। আছমার ভাই সিএনজিচালক আবুল কালাম জানান, আছমা ইডেন কলেজের ছাত্রীনিবাসে থাকেন। সেখানে গত ৮ মার্চ সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর পুরো শরীর অবশ হয়ে যায়। পরের দিন তাঁকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে অধ্যাপক রেজাউল করিম খানের অধীনে তাঁর চিকিৎসা চলছে। আছমার চিকিৎসার জন্য বিপুল অঙ্কের টাকার প্রয়োজন। কিন্তু এত অর্থ জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় তিনি সমাজের বিত্তবান ও হূদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আবুল কালাম, সঞ্চয়ী হিসাব নম্বর-২৪১৫৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মোবাইল-০১৯২৭-৮৩৫৪৮৬। বিজ্ঞপ্তি।